মোঃ রনি শেখ, মোংলা।।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের কারণে গৃহবন্ধী শ্রমজীবি নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু)।
(৭ মার্চ) মঙ্গলবার দুপুরে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডে ১৫২ পরিবারের মাঝে চাউল, ডাল, তেল, আলু ও সাবান সহ করোনা সতর্কতা লিফলেট বিতরন করে সেস্বাসেবকরা । করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার করার পর থেকে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। দেশের খেটে খাওয়া, অসহায় ও দুস্থ মানুষ যখন হোম কোয়ারিন্টিনে কখনো অর্ধাহারে বা কখোনো অনাহারে দিন কাটাচ্ছে। ঠিক তখনি দূর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি ব্যতিক্রম ধর্মী নিজেস্ব উদ্দোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দিপু মৃধা ।
মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কথা ভেবে এই খাদ্য সামগ্রী দেয়ার সিধান্ত নেন দিপু মৃধা। খাদ্য সামগ্রী নিতে আসা দুস্থ শেফালি আক্তার বলেন, বাড়ী থেকে বের হতে না পারায় খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে, দিপু মৃধা এই সময়ে আমাদের পাশে আসায় আমরা অনেকটাই আনন্দিত। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্য মোঃ তারিকুল ইসলাম, দিপঙ্কর মৃধার ‘মা’ সুষমা মৃধা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়ল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লেকাত হাওলাদার, সুরঞ্জন মৃধা, মিহির মৃধা, মোংলা স্টুডেন্টস ক্যাটারস্-এর সভাপতি, আজিজুর মোড়ল, শাহ্ আলম, আকরাম ফকির, আফজাল হোসেন প্রমূখ।
এ’সময় দিপঙ্কর মৃধার ‘মা’ সুষমা মৃধা বলেন, শ্রমজীবি গরীব অসহায় দুস্থ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ তাদের পাশে আমরা ত্রাণ সমগ্রী নিয়ে সাহযোগিতা করতেছি।
You must be logged in to post a comment.