মোঃ রনি শেখ, মোংলা।।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের কারণে গৃহবন্ধী শ্রমজীবি নিম্ন আয়ের অসহয় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু)।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মোংলা উপজেলার দামেরখন্ড কালি মন্দির মাঠে এবং দত্তেরমেঠ পঞ্চগ্রাম সর্বাজনিন পূজা মন্দির মাঠে ১০০ পরিবারের মাঝে চাউল, ডাল, তেল, আলু, সাবান সহ করোনা সতর্কতা লিফলেট তুলে দেন। উপজেলার মিঠাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার।
এ সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মিঠাখালী ২নং ওয়ার্ড ইউপি সদস্য সজল মন্ডল, ইউনিয়নের ১.২.ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম, দত্তেরমেঠ পঞ্চগ্রাম সর্বজনিন পুজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল মুখার্জী, প্রমূখ।
ইউপি চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার করার পর থেকে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। দেশের খেটে খাওয়া, অসহায় ও দুস্থ মানুষ যখন কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছে, কখনো অর্ধাহারে বা কখোনো অনাহারে দিন কাটাচ্ছে। ঠিক তখনি দূর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি ব্যতিক্রম ধর্মী নিজেস্ব উদ্দোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দিপু মৃধা ।
মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কথা ভেবে দিপু মৃধার এই খাদ্য সামগ্রী দেয়ার সিদ্ধান্ত’কে স্বাগত যানাই । খাদ্য সামগ্রী নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক বেক্তি বলেন, বাড়ি থেকে বের হতে না পারায় খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে, দিপু মৃধা এই সময়ে আমাদের পাশে আসায় আমরা অনেকটাই আনন্দিত।
এ বিষয় মুঠোফোনে দিপঙ্কর মৃধা বলেন, শ্রমজীবি গরীব অসহায় দুস্থ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ তাদের পাশে আমরা ত্রাণ সমগ্রী নিয়ে সাহযোগিতা করতেছি। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশে অঘোষিত লকডাউন হওয়াতে মানুষের উপার্জন বন্ধ হয়ে যায়। ফলে দিন মজুর,নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবারগুলো অনাহারে দিনাতিপাত করছে। দেশের সকল কর্মসংস্থান বন্ধ হওয়াতে তাদের এই দুর্ভোগ বলে জানান তিনি। বিতরণকারী আবজাল হোসেন বলেন , বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়াই এর প্রভাব পড়েছে বাংলাদেশও। প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনাই আক্রান্ত রোগীর সংখ্যা। আজও বাংলাদেশে নতুন ২৬৬ জন রোগী সনাক্ত হয়েছে এবং ১৫ জন মারা গেছে। সুতারাং আশংঙ্কা দিন দিন ভয়াবহ হচ্ছে।
ত্রাণ বিতরণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের সাধ্য মতে চেষ্টা করেছি এলাকার দরিদ্র মানুষগুলোর পাশে থাকতে। কারণ দেশ অঘোষিত লকডাউন হওয়ায় তারা আয় উপার্জন করতে পারছে না। ফলে না খেয়ে দিন যাপন করতে হচ্ছে যা আমাদের জন্যও দুঃসংবাদ। তারা আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, তাই আমার দিপু মৃধার নিজেস্ব অর্থয়নে অসাহয় পাশে দাঁড়ানোর চেস্ট করেছি। সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের দাঁড়িয়েছি। এর আগে সকাল ১০ টায় দামেরখন্ড অাদর্শ সমাজকল্যান যুব সংঘের সার্বিক
সহযোগিতায় প্রায় অর্ধশত পরিবারের মাঝে দেয়া হয় খাদ্য সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন, সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান শেখ কবির উদ্দিন,
সুন্দরবন ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য প্রদীপ মহলদার , দিবাস মন্ডল , উজ্জল মন্ডল, অজিৎ মজুমদার প্রমূখ।
You must be logged in to post a comment.