বায়জিদ হোসেন, বাগেরহাট।।
বর্ষা মৌসুম শুরু হলেও দুই মাস ধরে বৃষ্টির দেখা নাই মোংলা অঞ্চলে। জ্যৈষ্ঠের প্রচন্ড রোঁদ তীব্র তাপদাহে পুড়ছিলো গোটা মোংলারর বাসিন্দরা। অবশেষে এক পশলা বৃষ্টি নামায় মোংলাবাসীর একটু হরেও স্বস্তি ফিড়ে পেয়েছে।
রোববার (২ জুন) দুপুর ১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। কাঠফাঁটা রোঁদ আর গরমে অতিষ্ঠ মোংলাবাসী যখন বৃষ্টির দিকে চাতকের মত পথচেয়ে আছে ঠিক তখনই এক পশলা বৃষ্টি এলো। যদিও বৃষ্টির স্থায়িত্ব ছিল মাত্র ৪৫ মিনিটের। তবু ক’দিনের তীব্র তাপদাহের পর স্বস্তি আসে এই কয়েক মূহুর্তের বৃষ্টিতে।
অবশেষে বৃষ্টি থেমে গেলেও এ অঞ্চল জুড়ে মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলায় জনজীবনে একটুখানি ভোগান্তি কমেছে।
You must be logged in to post a comment.