মোংলায় সড়ক দুর্ঘটনায়  দুই ইপিজেড শ্রমিক আহত, এক জনের অবস্থা আশঙ্কাজনক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯, ৮:২৮ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মোংলা ইপিজেড শিল্প এলাকায় (১৯ জানুয়ারি) শনিবার সকাল আনুমানিক ৭ টার কিছু পরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে দুই ইপিজেড কর্মী।

প্রতক্ষদর্শীরা জানায় সকাল আনুমানি ৭ টার দিকে প্রতিদিনের মত কর্মস্থল মোংলা (ইপিজেডে) যাচ্ছিলেন চাইকেলে করে। হটাৎত রং পাশ দিয়ে আসা বেপরোয়া বাসের ধাক্কা দেয় দুই জনকে। বাসের ধাক্কায় রাস্তায় লুটে পড়ে মোঃ তামিম শেখ (২১) ও মোঃ মেহেদি হোসেন (২৩)  ঘটনার পর দ্রুত বাসটি পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহত দুই জন,কে উদ্ধর করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়। এদিকে তামিমের স্বজনেরা জানায় তামিমের ডান পা একেবারেই ভেঙ্গে গেছে,  তবে মেহেদি তেমত ক্ষতি হয় নাই এখন কিছুটা সুস্থ হোয়েছে।

তবে এঘটনায় ঘাতক বাস চালক এখনো পালাতক রয়েছে বলে জানা গেছে। স্থনিয়রা জানায় এই বাস প্রতিদিন ইপিজেডের গার্মেন্টস শ্রমিকদের আনানেয়া করে। আহত দুই জনই ইপিজেডে ভি,আই,পি -৩ এ কর্মরত শ্রমিক ছিলেন বলে জানায় সহ কর্মীরা। তবে এবিশয়ে ব্যবজার প্রধান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলেও কোন সাড়া পাওয়া যায় নাই।

এদিকে তামিমের পরিবার সংশ্লিষ্টদের কাছে এর সঠিক বিচার ও চিৎকিসার খরচ বহন করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ