মোংলায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ জুলাই, ২০১৯, ৯:০০ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট ।।

২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মোংলা পৌর স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জুলাই শুক্রবার বিকালে মোংলা আওয়ামীলীগের দলীয় কার্যলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজান তালুকদার। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখঃ  আব্দুর রহমান।

এময় আরও উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাকায়াত হোসেন মিলন,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক  ফাহিম হাসান অন্তর,, যুগ্ন সাধারন সম্পাদক নুর আলম সহ সংগঠনের নেতা কর্মীরা।

সভা শেষে একটি অনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যলায়ের সামনে এসে সমাপ্তি হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ