নাজমুল হুদা, রামপাল (বাগেরহাট)।।
মোংলা পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাবলু ভুইয়াকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
বুধবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে মোংলা উপজেলার চরকানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবলু ভুইয়া মোংলা পৌর এলাকার মৃত জাফর ভুইয়া ওরফে জাফর সরদারের ছেলে। মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.ইকবাল বাহার চৌধুরী প্রতিবেদকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরে অভিযান চালিয়ে বাবলু ভুইয়াকে আটক করা হয়েছে। এসময়ে তার কাছ থেকে ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তারের পর তাক্ষণিক প্রতিক্রিয়া ও তিব্র নিন্দা যানিয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি ড.শেখ ফরিদুল ইসলাম। অবিলম্বে মিথ্য মামলা প্রত্যহারের ও দাবি যানায়।
You must be logged in to post a comment.