মোংলায় সুজনের আয়োজনে নিরাপক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে  মানববন্ধন 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ৮:৪০ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।। 

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন সুজন (সুশাসনের জন্য নাগরিক)।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর)  সকাল ১১ টায় মোংলার টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সামনে সুজন মংলা উপজেলা কমিটির আয়োজনে  মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সুজন’র মংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। সমাবেশে বক্তব্য রাখেন সুজন’র সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, তালুকদার জিহাদ হোসাইন, সঞ্জিত মন্ডল প্রমূখ। সমাবেশে বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা বর্জন করার জন্য নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে সুস্ত ও সান্তিপুর্ন নির্বাচন আশা করেন সকলের প্রাতি। ভোট কেন্দ্রে কোন সহিংসতা যেন না হয় সে জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান বক্তরা।  মানববন্ধন শেষে শান্তি পদাযাত্রা মোংলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে শেষ হয়। মানববন্ধ ও শান্তি পদযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী-সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ