মোঃ রনি শেখ, মোংলা।।
মোংলায় খাদ্য সামগ্রী উপহার বিতরণের চলমান প্রক্রিয়া দ্বিতীয় ধাপে সোমবার রাতে আবারও দিনমজুর অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেন,যুব সমাজ কল্যাণ সংঘের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান।
এই বিষয় বলেন তিনি বলেন, মানব সেবায় যুব সমাজ কল্যাণ সংঘ ময়লাপোতা মোংলা বাগেরহাট। এটা একটা অরাজনৈতিক সংগঠন। আমাদের এই সংগঠনের সকল উপদেষ্টা ও সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী এই কঠিন মহামারী যতদিন থাকবে। ততদিন আমাদের এই সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া চলমান থাকবে।
তিনি আরও বলেন, আমার নিজের ওয়ার্ডে প্রথম ধাপে শেষ করার পরে কিছু সংখ্যক মানুষ বাকি ছিলো। আজ দ্বিতীয় ধাপে সম্পূর্ণ করলাম আগামীতে মংলা পোর্ট পৌরসভার বাকি আটটি ওয়ার্ডে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া যুব সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে চলমান থাকবে।
খাদ্য দ্রব্য উপহার সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন,যুব সমাজ কল্যাণ সংঘের আহবায়ক মোঃ মিজানুর রহমান, উপদেষ্টা মোঃ দুলাল হওলাদার,মোঃ ইলিয়াস হোসেন,সংগঠনের সদস্য সচিব মোঃ রেজাউল ইসলাম,মোঃ সুমন মল্লিক,মোঃ আব্দুল্লাহ আল আহাদ রাসেল, মোঃ আব্দুর রাজ্জাক রাজ,মোঃ রাজু হাওলাদার,মোঃ মিরাজুল ইসলাম,মোঃ মাসুদ রানা,মোঃ হানিফ হোসেন,মোঃ আরমান,মোঃ বনি আমিন খান,মোঃ ইমাম হোসেন, মোঃ রাব্বি, মিরাজ, মোঃ বাপ্পি প্রমুখ।
You must be logged in to post a comment.