মোংলায় মাদক বিরোধী অভিযানে দুই তরুনি সহ আটক ৭

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:০১ অপরাহ্ন

বাগেরহাট প্রতিনিধি।। 

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোংলা ও পার্শ্ববর্তী উপজলো রামপালে সাড়াশি অভিযান শুরু করেছে বাগেরহাট ডিবি পুলিশ।

তারই অংশ হিসাবে (১৫ ফেব্রুয়ারি) শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত মোংলা পৌর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক নারীসহ ৭ জনকে আটক করার পর তাদেরকে নিয়ে অভিযান অব্যাহত রেখেছে ডিবি পুলিশের একটি দল। এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। পংকজ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এ অভিযান আরো ৫ থেকে ১০ দিন পর্যন্ত চলমান থাকতে পারে। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার একটি আবাসিক হোটেলে অভিযান চালায়  জেলা গোয়েন্দা পুলিশ।

অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের জিঞ্জাসাবাদের জন্য বাগেরহাট ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এদিকে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কার্যকলাপরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার মোংলা ও রামপালে পুলিশের এ অভিযান শুরু করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ