বায়জিদ হোসেন, বাগেরহাট।।
সোমবার (৩ ফেব্রুয়ারি), ২০২০ জনপ্রিয় অনলাইন তরঙ্গ নিউজ সফলতার ৪ বছর পেরিয়ে ৫ম বছরে পদার্পণ উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে তরঙ্গ নিউজ’র প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়েছে।
তরঙ্গ নিউজ এর চতুর্থ বর্ষপূর্তি পালনে সোমারর সকাল ১২ টায় র্যালী ও নিজেস্ব অফিসে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
তরঙ্গ নিউজের মোংলা প্রতিনিধি মোঃ সোহেল’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ হাসান গাজী। মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধির আমির হোসেন আমু’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তরঙ্গ নিউজের প্রতিনিধি মোঃ সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন পরিবর্ত ডট কমের মোংলা প্রতিনিধি এম. এম. ফিরোজ, দক্ষীনাঞ্চাল প্রতিনিধি শফিকুল ইসলাম শান্ত, গ্রামের খবর প্রতিনিধি রমজান মুন্না, সেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, দৈনিক অর্নিবান’র মোঃ ওমর ফারুক, ভোরের পাতা’র মাসুদ রানা রেজা, ভোরের ডাক প্রতিনিধি হাসিব, গনমুক্তির প্রতিনিধি মনির হোসেন, রাজপথের দাবীর প্রতিনিধি রাফসান এবং মোংলায় কর্মরত সকল ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ মোংলার গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.