মোংলায় নৌকার পক্ষে জনসংযোগ করেছেন কেসিসি মেয়র আঃ খালেক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ৬:২৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট-০৩ সংসদীয় আসনে (মোংলা-রামপাল) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দুই’বারের বিজয়ী এমপি হাবিবুন নাহারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করেছেন তার স্বামী খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে মোংলার পৌর শহরের মামার ঘাট এলাকা থেকে মেয়র তালুকদার আঃ খালেক এ জনসংযোগ শুরু করেন। এরপর তিনি শেখ আব্দুল হাই সড়ক, পৌরসভা, প্রেসক্লাব সড়ক, সিঙ্গাপুর মার্কেট ও বাজার মসজিদ এলাকায় ভোটারদের দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি খালেক।

তবে ভোটার দের দিয়েছেন নানান উন্নয়ন মুখি প্রতিস্রুতি মেয়র খালেক বলেন, গত ১৯১৯ সালথেকে ১০১৮ সাল প্রযন্ত আমি ও আমার স্ত্রী হাবিবুন নাহার এই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে নিরলস কাজ করেছে। এই অবহেলিত অঞ্চল’কে উন্নয়নের জন্য অবিরম কাজ ককরে গেছি। আমার আপনাদের কাছে একটাই দাবি রাখতে চাই ৩০ তাং নৌকা মার্কায় আপনাদের মুল্যবান ভোট প্রয়োগ্রের মাধ্যমে আবারও এই অঞ্ছলের বাকি কাজ করার সুজগ দিবেন। আমি আপনাদের কাছে এটাই প্রত্যশা করছি।

নির্বাচনীয় প্রচারণায় এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আ. রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ