মোংলায় নিসচা’র পরিবহন শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০, ৭:০৮ অপরাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।। 

সড়ক চাই, বাগেরহাটের মোংলা উপজেলা শাখার উদ্যোগে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর পক্ষ থেকে নিসচা’র মোংলা উপজেলা সংগঠক সজীব খান লিটন এর প্রেরিত মাস্ক মোংলার বিভিন্ন পরিবহন শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

(৪ জুন) বৃহস্পতিবার  সকাল ১০ টায়,মোংলার সাহাদাতের মোড়ে অটো ভ্যান চালক,মাদ্রাসা রোডের ব্রীজ এর মোড়ে মটর সাইকেল চালক,মোংলা বাস স্ট্যান্ডের পরিবহন শ্রমিকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে মাস্কের পাশাপাশি সড়ক দূর্ঘটনা প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিসচা,মোংলার আহবায়ক, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, সদস্য সচিব মোঃ আল আমিন, যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, আফরোজা হীরা, সদস্য আব্দুল জব্বার, আব্দুর রাজ্জাক, মিরাজ মল্লিক সহ নিসচা উপজেলা শাখার সদস্যরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ