মোংলায় নিসচা’র জাতীয় নিরপদ সড়ক দিবস-২০১৯ উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ৬:০৬ অপরাহ্ন

শারমিন সাথী, (মোংলা) বাগেরহাট।। 

“জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়” এই স্লোগানকে এবারের  প্রতিপাদ্য নিয়ে আজ ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই মোংলা উপজেলা শাখার র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০.০০ টায় মোংলার রিমঝিম চত্বরের রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে শাহাদাতের মোড়ে শেষ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,মোংলার সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,সভাপতিত্ব করেন নিসচা’র আহবায়ক ও সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন,উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,নিসচা,উপদেষ্টা মোঃ জসীম উদ্দিন,খন্দকার তুরানুজ্জামান,আবু বকর ছিদ্দিক, আওয়ামিলীগ নেতা মোঃ আল আমিন,মোংলা ভ্যান রিক্সা ইউনিয়ন এর সভাপতি মোঃ ইদ্রিস আলী,সম্পাদক এরশাদুজ্জামান সেলিম,ইজিবাইক মালিক সমিতির সম্পাদক আব্দুল জব্বার, নিসচা সদস্য সচিব মোঃ আল আমিন,সদস্য আকাশ ইসলাম,বিজয় দত্ত ,আব্দুল জব্বার,মিরাজ মল্লিক,সহ নেতৃবৃন্দরা।এ সময় বক্তারা মোংলার সড়ককে নিরাপদ করার জন্য যা যা সমস্যা আছে তা সমাধান করে সড়ককে নিরাপদ করতে একমত হয়।

আলোচনা শেষে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর সহ ধর্মিনী জাহানারা কাঞ্চন এর রুহের মাগফিরাত কামনায় দোয়ার ব্যবস্থা করা হয়।এ সময় সাধারণ মানুষের মাঝে  নিসচা কর্মকান্ডে ব্যাপক সাড়া জাগে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ