মোংলায় নিসচা’র ছাত্র ছাত্রীদের সাথে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ৮:২২ অপরাহ্ন

বায়জিদ হোসেন,বাগেরহাট।।

“পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়” এই স্লোগানকে সামনে রেখে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর নেতৃত্বে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা),মোংলা উপজেলা শাখার আয়োজনে ২৯ শে  জানুয়ারী ,২০২০ তারিখ সকাল ১১.০০ টায় মোংলার মোঃ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিসচা’র আহবায়ক ও সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্রজিত বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদুর রহমান,নিসচা’র মোংলা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আব্দুর রউফ,যুগ্ন আহবায়ক কবি আফরোজা হীরা,নির্বাহী সদস্য মিরাজ মল্লিক,আমেনা বেগম,জাহিদা নাসরিন মুক্তি সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা গত ২৬ বছরে নিসচা’র সাফল্য ও কর্মকান্ড তুলে ধরে মোংলার সড়ককে নিরাপদ করার জন্য যা যা সমস্যা আছে তা সমাধান করে সড়ককে নিরাপদ করতে একমত হয়।ছাত্র-ছাত্রীরা ও নিরাপদ সড়ক এর দাবির সাথে একমত ও ভবিষৎ এ কাজ করতে আগ্রহী।

আলোচনা শেষে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর সহ ধর্মিনী জাহানারা কাঞ্চন এর রুহের মাগফিরাত কামনায় দোয়ার ব্যবস্থা করা হয়।এরপর ছাত্র ছাত্রী জনসাধারণের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ