মোংলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ৭:০৭ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মোংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শুরু হয় মহান বিজয় দিবসের শুভ সূচনা।

রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় মোংলা উপজেলা চত্বরে আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ খায়রুল আলম, মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, মোংলা থানার সেকেন্ড অফিসার আকরাম হোসেন,ফকির আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ। এর আগে আঃলীগের নেত্রিতে বের হয় এক বর্ণ্যঢ্য ৱ্যালী। ৱ্যালীতে আংশগ্রহন করেন স্থনিয় সংসদ সদস্য  বেগম হাবিবুন নাহার খালেক সহ আঃ লীগের আঙ্গসংঘটনের নেতা কর্মীরা।

ৱ্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলিয় কার্যলয়ে শেষ হয়। উপজেলা চত্বরে শুরু হয়  মনোজ্ঞ কুচকাওয়াজে। কুচকাওয়াজে অংশগ্রহন করেন বাংলাদেশ পুলিশ,আনসার,নৌ স্কাউটস, নৌ গালস্ ইন গাইড স্কাউট, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, টিএ ফারুক সরকারী স্কুল এন্ড কলেজ, ইসলাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, মোংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ