সারমিন সাথী, (মোংলা) বাগেরহাট ।।
বাগেরহাটের মোংলায় র্যালী, আলোচোনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় মোংলা থানা পুলিশের আয়োজনে মোংলা থানা চত্বরে আয়োজন করা হয় পুলিশিং-ডে’র
আলোচোনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৯ পালিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে এ র্যালী ও অলোচেনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচোনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আঃ সালাম, উপজেলা আওয়মীলীর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যন ইস্রাফিল হোসেন হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবার হোসেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান ইকবাল হোসেন, বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান বাবু নিখিল চন্দ্র রায়, মোংলা প্রেসক্লাব এর সভাপতি এইচ,এম দুলাল প্রমুখ। পরে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলার কৃতি শিল্পী ও উপজেলার বাইরে থেকে আমন্ত্রিত অতিথি শিল্পিরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
You must be logged in to post a comment.