শারমিন সাথী, (মোংলা) বাগেরহাট।।
কোতোবুকি বাংলাদেশ লিমিটেড- কোয়ালিটি ও ফ্যাক্টরির ইনভারমেন্ট ওপর আন্তর্জাতিক মানের আই এস ও ৯০০১:২০১৫ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড – আই এস ও ‘ ১৪০০১: ২০১৫ সনদ দিয়েছেন ( IRQAO + ASCB ) এই প্রতিষ্ঠান দুইটি।
এই বিষয়ে কোতোবুকি বাংলাদেশ লিমিটেড এর মহা ব্যাবস্থাপক আবে বীন সেলিমের কাছে জানতে চাইলে মোংলা পোর্ট প্রেস ক্লাবের সাংবাদিকদের বলেন, “এটা একটি ইলেক্ট্রোনিক্স কোম্পানী এখানে গাড়ির সিট হিটার তৈরি করা হয় আমাদের মূল বায়ার পেনাসনীক আমাদের প্রডাক্ট মূলতো শীত প্রধান দেশে যায় যেমন ইউরোপ আমেরিকা জাপান সহ বিভিন্ন দেশে।
ISO ইন্টারন্যাশনাল এর শাখা অফিস এস এম এস” নামের বাংলাদেশের রিপেজেন্টিটিভ রা বিভিন্ন সময় অভ্যান্তরীন অডিট যেটা মূলত প্রতিষ্ঠানের ভেতরে ও বাহিরে বিভিন্ন পদ্ধতিতে তারা করেছে । যার প্রধান উদ্দেশ্যেই থাকে সার্টিফিকেশন বডি কর্তৃক প্রদত্ত স্ট্যার্ন্ডাড কে মিলিয়ে দেখা, কোথাও কোনো গ্যাপ আছে কিনা ইত্যাদি। সার্টিফিকেশন বডি কর্তৃক অডিট টিম বিভিন্ন সময় আমাদের কোম্পানির উপরে জরিপ কার্যক্রম চালিয়েছে যেমন আন্তজাতিক মানের প্রডাক্ট / ফ্যাক্টরির পরিবেশগতদিক ও শ্রমিকদের বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিরিক্ষা চালায়। অবশেষে মে’ মাসে আমরা ISO স্ট্যার্ন্ডাড সনদ পেয়েছি। এই উপলক্ষে আমরা আজ এই অনুষ্ঠানের আয়োজন করেছি।”
মোংলা ইপিজেডে বুধবার (৪ সেপ্টেম্বর) দিন ব্যাপি কোম্পানির কার্য্যলয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাষ্টম কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, চিপ ইন্জিনিয়ার বেপজা, মোংলা ইপিজেড এর মহা ব্যবস্থাপক মাহবুব আহমেদ সিদ্দিক,মোংলা পোর্ট প্রেস ক্লাবের সভাপতি সোহেল মাহামুদ শ্রাবন। এ বি ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান, আল আরাফা ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান , ট্রাষ্ট ব্যাংকের ম্যানেজার সহ বিদেশি কোম্পানির মালিক ও বড় বড় কর্মকর্ত গন এসময় উপস্থিত অতিথীরা বলেন আমরা মনে করি ইপিজেডের কোম্পানীগুলো এই মানদন্ড মেনে পণ্য উৎপাদন করুক যেমন আন্তর্জাতিক মানের প্রডাক্ট / ফ্যাক্টরির পরিবেশগতদিক ও শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে তারা এই iso সার্টিফিকেট যেন পায় । আমরা মনে করি মোংলা ইপিজেডে এই ধরনের প্রসংশা পত্র প্রতিটা কোম্পানি পাক। সংবর্ধনার ও আলোচোনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য কোতোবুকি বাংলাদেশ লিঃ মোট ১০২ জন শ্রমিক কর্মরত রয়েছে যার মধ্যে পুরুষ শ্রমিক রয়েছে ৩৫ জন ও নারী শ্রমিক রয়েছে ৬৭ জন।
You must be logged in to post a comment.