মোঃ রনি শেখ, মোংলা, বাগেরহাট।।
করোনা পরিস্থিতিতে বাগেরহাটের মোংলা উপজেলায় দ্রুত চিকিৎসা সেবা দিতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোংলা থানার অফিসার ইনচার্জ জনাব ইকবাল বাহার চৌধুরী’র উদ্যোগে তৈরী হচ্ছে আইসোলেশন ওয়ার্ড।
তিনি জানান, যাদের শরীরে করোনা লক্ষণ পাওয়া যাবে তাদেরকে আইসোলেশনে রেখে পরবর্তীতে নমুনা সংগ্রহ করে রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসা দেয়া হবে। মোংলাতে সরকারিভাবে আইসোলেশন ওয়ার্ড না থাকায় ইকবাল বাহার চৌধুরী বিষয়টি গুরুত্ব সহকারে দেখেই এমন উদ্যোগ নিয়েছেন।
এই আইসোলেশন ওয়ার্ডে থাকছে, ফ্রি ওয়াই ফাই, বিনোদনের ব্যাবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ এর ব্যাবস্থা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতোস বিশ্বাস জানান, এই উপজেলার মানুষের সঠিক চিকিৎসার জন্য মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী একটি ভাল উদ্যোগ গ্রহন করেছেন।
You must be logged in to post a comment.