মোংলায় দুস্থদের মাঝে তারুণ্য মোংলার ঈদ সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ জুন, ২০১৯, ৯:৫২ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

‘আর্তমানবতার সেবায় নিবেদিত’ এ  শ্লোগানকে সামনে রেখে মোংলার একঝাঁক উদিয়মান তরুণের প্রচেষ্টায় গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য মোংলা’র আয়োজনে মোংলা পৌর এলাকার অর্ধ শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য মোংলা’র ঈদ সামগ্রী বিতরণস্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য মোংলা’র ঈদ সামগ্রী বিতরণ

সংগঠনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সোমবার (৩ জুন) সকাল ১০ টায় সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিপির মোংলা উপজেলা দল নেতা ও সময় টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি জনাব মাহমুদ হাসান, একাত্তর টেলিভিশনের মাসুদুর রহমান, দৈনিক বর্তমান প্রতিনিধি কামরুল চৌধুরী, দৈনিক বাংলার নবকন্ঠ প্রতিনিধি মাসুদ রানা রেজা, মোংলা, যুব ফোরাম সভাপতি পারভেজ খান, মোংলা স্টুডেন্টস ক্যাটারসের সভাপতি আজিজুর মোড়ল, দৈনিক গোপালগন্জ বার্তার সোহেল হাওলাদার ও এসএ বাংলা টিভির প্রতিনিধি হাফিজুর রহমান প্রমূখ। এসময় এক প্রস্নের জবাবে সংগঠনের সভাপতি মনির হোসেন জানান, আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষে চলতি বছরের ২০ মে যাত্রা শুরু করে “তারুণ্য মোংলা।” এ সংগঠন থেকে প্রথম বারের মত পৌরসভা এলাকার অর্ধশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আগামীতে পৌর এলাকার পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও আর্তমানবতার সেবায় কাজ করবে এ সংগঠনটি বলে  আশা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ