মোঃ রনি শেখ, মোংলা।।
বিশ্বব্যাপী প্রাণঘাতী (কোভিট-১৯) প্রাদুর্ভাবে থমকে গেছে গোটা বিশ্ব, স্থবিরতা জনজীবনে। দেশে চলমান অঘোষিত লকডাউনের প্রভাবে গৃহবন্ধী শ্রমজীবি নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু)।
দেশের খেটে খাওয়া, অসহায় ও দুস্থ মানুষ যখন হোম কোয়ারিন্টিনে কখনো অর্ধাহারে বা কখোনো অনাহারে দিন কাটাচ্ছে। ঠিক তখনি দূর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি ব্যতিক্রম ধর্মী নিজস্ব উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দিপু মৃধা । মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কথা ভেবে এই খাদ্য সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নেন দিপু মৃধা।
তারই অংশ হিসাবে মোংলা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১ ‘ হাজার পরিবারের মাঝে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। (৫ মে) মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার চিলা ইউনিয়ন পরিষদে ১০’ম ধাপে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবার হোসেন উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সংক্ষিপ্ত বক্তিতায় চিলা ইউপি চেয়ারম্যান বলেন দিপু মৃধা দেশের এই মহামারি দূর্যোগে মানুষের পাশে দাড়িয়েছে যে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে আসলে একটা অন্যন্য নজির। আমি তার পরিবারের সকলের মঙ্গল কামনা করি, তিনি যেন আগামীতে আরো সহায়তা করতে পারে। আপনারা জানেন করোনা পরিস্থিতিতে আমেরিকার ভয়াবহ অবস্থা সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। ঠিক সেই দেশের প্রবাসী দিপু মৃধা। আপনারা সবাই এই মানুষটির জন্য সবাই দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ রাখে। এ সময় চেয়ারম্যান দাবি করে বলেন ইউনিয়নে অনেক পরিবার রয়েছে অসাহয়। সরকারের পাশাপাশি দিপু মৃধার কাছে আমার অনুরোধ, সম্ভাব হলে আরো কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়ার জন্য। এ সময় ওন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কৌশিক মৌলিক কানু ,শান্ত ডাকুয়া ,নাসির শেখ ,অনুপ রায় ,মনোজিৎ মন্ডল প্রমূখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাল, তেল, আলু, লবন ও সাবান।
এর আগে সকাল ১০ টায় চিলা ইউনিয়নের জয়মনির চাঁদপাই রেঞ্জ ,বন সংরক্ষন কমিটি CPC/CMC উদ্দোগে হত দরিদ্র পরিবারদে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় । এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা এনামুল হক সহ উর্ধতন কর্মকতারা। এ সময় দিপু মৃধার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আফজাল হোসেন ,মোঃ শাহ আলম ,মিহির মৃধা , শুভ বিশ্বাষ।
You must be logged in to post a comment.