মোংলায় তারুণ্যের আলো’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ আগস্ট, ২০১৯, ৭:৩৬ অপরাহ্ন
তারুণ্যের আলো'র বৃক্ষরোপণ কর্মসূচি.। ছবিঃ প্রতিনিধি

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

মোংলায় ছাত্র তরুণদের সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো এর উদ্যোগে (০৩ আগষ্ট) শনিবার দিনব্যাপী বৃক্ষরোপণ করা হয়। আজ সকাল ১০ টায় মোংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের আলোর সভাপতি এস এম মোতাচ্ছিন এর সভাপতিত্বে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব শেখ গোলাম রসূল।

পরবর্তীতে খাঁনজাহান রাঃ বাজার জামে মসজিদ, খোনকারের বেড় সরকারি প্রাথমিক বিদ্যাল, উত্তর খোনকারের বেড় জামে মসজিদ, পশ্চিম পালের খন্ড বাইতুল মামুর জামে মসজিদে প্রায় শতাধিক বৃক্ষ রোপণ করা হয়। এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদ, তারুণ্যের আলো সংগঠনের সম্পাদক মন্ডলীয় উপদেষ্টা শেখ রোমান কবির বিপ্লব, মোসাল্লী মেহেদী হাসান এবং সগঠনের সাধারণ সম্পাদক মোল্যা সাব্বির হাসান, সংগঠনের শেখ রায়হান রহমান, সিহাব শেখ, শুকুর আলী ফকির, নিয়াম খান, সাজিদ শেখ, মোল্যা আবির হাসান, ফুরকান শেখ, সাজিম মোল্যা, মইন খান, ইউসুফ, হাফেজ ফাহাদ, তামিম খান সহ প্রমুখ।

পরে বিভিন্ন প্রতিষ্ঠানে শতাধিক গাছ পোপন করে এই সেবা মুলক সংগঠনটি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ