মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষেও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোঃ রনি শেখ,মোংলা ।।
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৩৮ অপরাহ্ন

মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহঃপতিবার(২৪সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা সাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডাঃজীবিতেশ বিশ্বাস এর সভাপতিতত্বে এ অবিহতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার,সহকারী কমিশনার(ভূমি)নয়ন কুমার রাজবংশী,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর,  পক্ষকাল ব্যাপী সারাদেশে একসাথে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এই ক্যাম্পেইন চলাকালীন ৬ মাস থেকে ১১ মাস বয়সী বাচ্চাদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো  হবে।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিভাগ মোংলা  সর্বোচ্চ সতর্কতা ও করোনা প্রটোকল মেনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আয়োজন করা হবে। মাস্ক পরিধান করে, সামাজিক দুরত্ব বজায় রেখে সকলকে তাদের শিশুকে নির্ধারিত তারিখের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ