মোংলায় জনতার হাতে আটক চোরচক্রের দুই সদস্য 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯, ১০:০৪ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মোংলায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থনীয় জনতার হাতে আটক দুই চোর কে দুই মাসের কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত দুই চোর কে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রামবাসী ও স্থনীয় ইউ,পি সদস্য জাহাঙ্গীর আলম শিকদার জানান, মোংলা উপজেলা চাঁদপাই ইউনিয়নে ২ নং ওয়ার্ডএর জয়বাংলা ব্রীজ সংলগ্ন আরবআলীর (৫০) স্ত্রী বৃহস্পতিবার বিকালে গোয়ালের গরুর খাবার দিচ্ছিলো। এসময় ঘরে কেউ না থাকায় সুযগে সংঘবদ্ধ চোরের দল ওই ঘরে ঢুকে আলমারীতে থাকা সর্নের আংটি,  চেইন, দুল, চুরি পায়েল, মোবাইলফোন সহ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। টের পেয়ে স্থনিয় লোকজন ধাওয়া করে চোর চক্রের দুই সদস্য মুন্ন (২২) ও রাজু (২৩) গনপিটুনি দিয়ে পুলিশ কে খবর দেয়।

এসময় স্থনীয় জনতার ধাওয়া কালে চক্রের এক সদস্য পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম  মোবাইলকোর্ট এর মধ্যমে জনতার হাতে আটক ওই দুই চোর রাজু ও মুন্না কে ছয় মাস করে কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত ওই দুই জনকে বিকেলেই বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০ টায় মোংলা থানার দাইত্বরত ডিউটি অফিসার মোঃ ফজলুর রহমান বলেন, ডন্ডপ্রাপ্ত দের মধ্যে মুন্নার বাড়ী মোংলা পৌর শহরের রাতারাতি কলোনী, ও রাজুর বাডি শহরের বালুর মাঠ এলাকায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম মোবাইলকোর্ট বসিয়ে তাদেরকে দন্ডাদেশ দেয়ার পর জেলহাজতে  পাঠিয়েছে। তবে এ বিসয় চাঁদপাই ইউনিয়ন ২নং ওয়ার্ডের সদস্য মোঃ জাহাঙ্গির আলম শিকদার প্রতিবেদক দের বলেন, যে দুইজন কে ধরা হয়েছে এবং জেলহাজতে পাঠানো হয়েছে তারা শহরের চিন্ণিত চোর। তবে চুরি হওয়া মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন এর  আগেও একাধিক ঘটনায় জেল খেটেছেন এবং এরা তালিকাভুক্ত চোর চক্র।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ