মোঃ রনি শেখ, মোংলা।।
বাগেরহাটের মোংলা উপজেলায় দুটি ইউনিয়নের ছয় শতাধিক দরিদ্র গ্রামবাসীকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আজিজুর রহমান ওয়াক্ফ এস্টেট।
মোতাল্লী ডাঃসাব্বির হাসান,ও নায়েব মোতাল্লী মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাসান ছোট মনি গত বুধবার বৃহস্পতিবার, শুক্রবার এ তিন’দিনে এ সহায়তা প্রদান করা হয়।
আজিজুর রহমান ওয়াক্ফ এস্টেটের মিঠাখালী,ডাঃ সাব্বির হাসান নায়েব মোতাওয়াল্লী এবং মিঠাখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদ হাসান জানান, করোনা এ মহা দুর্যোগ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সময় গত বুধবার এবং বৃহস্পতিবার শুক্রবার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী, গোয়ালির মেঠ, সোনাখালী, সাহেবের মেঠ, আন্ধারিয়া এবং চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই গ্রামের ছয় শতাধিক দরিদ্র জনগোষ্ঠীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আজিজুর রহমান ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী ডাঃ সাব্বির হাসান,ও নায়েব মোতাল্লী মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ হাসান ছোট মনি পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। তাদের পক্ষে বিতরণ করেন মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পারিবারিক ম্যানেজার আশর আলী , সাংবাদিক বায়জিদ হোসেন সহ আরও অনেকে,
নায়েব মোতাওয়াল্লী মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবাইল ফোন এ মাহমুদ হাসান ছোট মনি জানান, গত ৬০ বছর ধরে মিঠাখালী গ্রামে প্রতিষ্ঠিত এ ওয়াক্ফ এস্টেট সব সময় দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করে আসছে। শিক্ষা বিস্তারেও বিশেষ অবদান রেখে আসছে। করোনাসহ যে কোন দুর্যোগ ও বিপদে ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.