মোংলায় চিকিৎসক ও সাংবাদিকদের মাঝে ফেসশিল্ড  বিতরণ করা হয়েছে

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৮:০০ অপরাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।।

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোংলায় ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে পরিবেশকর্মী সাংবাদিক মোঃ নূর আলম শেখের পক্ষ থেকে চিকিৎসক এবং সাংবাদিকদের মাঝে  নববর্ষের উপহার হিসেবে ফেসশিল্ড বিতরন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সথর পক্ষ থেকে ফেসশিল্ড গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশকর্মী সাংবাদিক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, স্যানিটারি ইন্সপেক্টর বাসুদেব, স্বাস্থ্যকর্মী মোঃ বাবুল হোসেন, জাহিদ হোসেন, জেজেএসথর আক্তার হোসেন প্রমুখ। ফেসশিল্ড বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেসশিল্ড বাজারে পাওয়া যাচ্ছে না।

গ্রহণকৃত ফেসশিল্ড করোনা চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহার হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মোংলা প্রেসক্লাবে নববর্ষের উপহার ফেস শিল্ড বিতরণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক নেতা আমির হোসেন আমু, আবু হোসাইন সুমন, মনিরুল ইসলাম দুলু, মোঃ জসিম উদ্দিন, হাসান মাহমুদ, মোঃ সোহাগ, শফিকুল ইসলাম শান্ত, রিয়াজুল আলীম প্রমুখ। ফেসশিল্ড বিষয়ে পরিবেশকর্মী সাংবাদিক মোঃ নূর আলম শেখ বলেন, করোনা মোকাবেলায় অতিগুরুত্বপূর্ণ ফেসশিল্ড বাজারে পাওয়া যাচ্ছে না। পিপিইথর সাথে ফেসশিল্ড প্রয়োজন হয়।

কুয়েট ছাত্র সুমিত চন্দথর কারিগরি সহযোগিতায় মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ আব্দুল বাতেনথর ছেলে  শাহীন সাইফুল্লাহ এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী চিকিৎসকের সহযোগিতায় আমি এটি উৎপাদন করতে পেরেছি। ফেসশিল্ড মোংলা-খুলনার বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবেলার জন্য স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ