মোংলায় চিকিৎকের অবহেলায় মরা গেলে কর্মজীবী হারুন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ২:০২ অপরাহ্ন

নাজমুল হুদা, মোংলা (বাগেরহাট)।।

মোংলায় সরকারী হাসপাতালের চিকিৎসকের অবহেলায় হারুন তালুকদার (৬০) নামের এক রোগীর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসা নিতে সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার পর বিকেলেই তার মৃত্যু হয়। পেশায় কর্মজীবী মৃত্যু হারুনের বাড়ী উপজেলার চিলা ইউনিয়নের কেয়াবুনিয়া গ্রামে। ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর খবরে আশপাশ থেকে ছুটে আসা সাধারণ লোকজনও অভিযোগ হাসপাতালে এসে কখনও ডাক্তার পাওয়া যায় না। হাসপাতালের ডাক্তারেরা সব সময় বাহিরের প্রাইভেট ক্লিনিকগুলোতে মাইকিং করে রোগী দেখায় ব্যস্ত থাকেন প্রতিনিয়ত।

এদিকে হাসপাতালের মেডিকেল অফিসার মো: রাফিউল হাসান বলেন, পুরো হাসপাতালে মাত্র দুইজন মেডিকেল অফিসার রয়েছেন। এই দুইজনকেই ২৪ ঘন্টা সেবা দিতে হচ্ছে। সেই বিষয়টিও তো বুঝতে হবে। হাসপাতালে মারা যাওয়া রোগীর স্বজনেরা জানান, হঠাৎ অসুস্থ্য হয়ে পড়া হারুন তালুকদারকে সোমবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ভর্তির পর শুধু নার্স এসে দেখে গেলেও এক ঘন্টার মধ্যে কোন ডাক্তার আসেনি। ভর্তির প্রায় এক দেড় ঘন্টা পর রোগী মারা যায়।

সোমবার দুপুরে হাসপাতালে দায়িত্বে থাকা ডা: মশিউল আযম বলেন, ওই সময় তিনি মাসিক মিটিংয়ে ছিলেন। মিটিং শেষে গিয়ে দেখেন রোগী মারা গেছেন। হাসপাতালের অপর চিকিৎসক ডা: রাফিউল হাসান বলেন, দুপুর সোয়া ২টার দিকে আমার ডিউটি ছিলনা। তারপরও আমি ও ডাক্তার মশিউল ওই রোগীকে দেখেছি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার চেষ্টাও করেছি।

বাগেরহাট সিভিল সার্জন ডাঃ পুলক দেবনাথ বলেন, এ ঘটনায় মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাষ এবং রোগীর স্বজনদের উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হতে পারে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ