মোংলায়  চাঁদা বানিজ্য ব্যবহৃত হচ্ছে বন্য হাতি, শিকার সাধারণ ব্যবসায়ীরা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ৮:১১ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

অভিনব কায়দায় বাগেরহাটের মোংলায় বন্য হাতি দিয়ে চলছে চাঁদা বানিজ্য।

মঙ্গলবার (২০ নভেম্বর) শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাতিটি দিয়ে চাঁদা তুলছে বাবু নামে এক হাতি পরিচালানায় ও হাতির দ্যইত্যে থাকা যুবক পলাশ শেখ। শহরের এক ব্যবসায়ী আবু কয়ছার ইসলাম জানান, হাতিটি দোকানের সামনে এসেই তার সুর দোকানে ঢুকিয়ে টাকা নেওয়ার জন্য অপেক্ষা করে। টাকা না দিলে তার সুর দোকান থেকে বের করে না। এ সময় সাধ্যমত টাকা দিয়ে বিদায় করতে হয় হাতিটিকে। অবার অধিকাংশ

ব্যবসায়ী দের অভিযোগ হাতির পিঠে বসে থাকা যুবকের হাতে টাকা আদায়ের রিমট কন্ট্রল। মন মত টাকা না’দিলে হাতির শুর দোকান থেকে বের হয় না। এই কাজে বেশ পারদর্শী হাতির পিঠে থাকা ওই যুবক।

যুবকের বিভিন্ন সংকেতে চলে টাকা অদায়ের নানান কৌশল। হাতির মালিক শহিষ বাবু বলেন, কুষ্টিয়া থেকে এ হাতিটি এনেছেন তিনি। হাতিটির পেছনে দৈনিক অনেক টাকা খরচ হয় তার। তাই খরচ তুলতে এভাবে টাকা তোলা হয়। চাঁদাবাজি করি না, মানুষ ভালবেসে হাতিটিকে দেখে টাকা দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম প্রতিবেদকে বলেন, হাতি একটি বাজারে দেখেছি বেশ বড়, তবে সেটি দিয়ে চাঁদাবাজি হচ্ছে তা জানা ছিল না। আমি খোঁজ নিয়ে অতি দ্রুত ব্যবস্থা নিব। এই ঘটনার পরে আজ বুধবার হাতিটি কে আর মোংলা শহর সহ আসপাশের এলাকা টাকা আদায় করতে দেখা যায় নায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ