মোংলায় ঘের ভিত্তিক চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ৭:৪৯ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

বাগেরহাটের মোংলার মিঠাখালী বাজার ফুটবল মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কবি রুদ্র স্মৃতি সংসদের আয়োজন (৪)চার দলীয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগষ্ঠ) মোংলার শত বছরের ঐতাহ্যবাহী ফুটবল মাঠে উদ্বোধনী খেলায় অংশ নেন জয়-চাঁদ বড়ঘের বনাম ফকিরআলী বড়ঘের এর  মধ্যকার খেলাটি মঙ্গলবার বিকাল চার টায় শুরুহয়। দিনভর টানা বর্ষণকে উপেক্ষা করে কানায় পূর্ন ছিলো

দর্শকের পদচারণায়। এর আগে বিকাল ৩:৪৫ মিঃ  খেলা উদ্বোধন করেন মিঠাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউ পি সদস্য আবুল হেসেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রক্তন শিক্ষক আবজাল হোসেন,  উকিল ইজারদার, বিল্লাল হেসেন, আছাদুজ্জামান (টিটো), লিটন গাজী, সহ রুদ্র স্মৃতি সংসদের সকল কর্মকর্তা বৃন্দ। উদ্বোধনী খেলায় প্রথম অধ্যয় ফকিরআলী সমবয় পক্ষে ০৮ মিঃ এর মাথায় সম্রাটের লম্বা পায়ের সর্টে  গোল করে দলকে এগিয়ে নিলেও জয়ের দেখা পায়নি তারা। এর ২৫ মিঃ এর মাথায় জয়-চাঁদ পক্ষে রাজুর পাল্টা  গোলে খেলার সমতা ফিরে আসে, ফলাফল দাড়ায় ০১-০১।

টানটান উত্তেজনর মধ্যে বৃ্ষ্ঠি উপেক্ষা করে চলতে থাকে খেলা, সময় যত গড়াতে থাকে ততই দর্শকের মধ্যে বাড়টে থাকে উত্তেজনা। পরে সেই কাঙ্খিত ট্রাইবিকারে ৩-৪ গোলের ব্যবধানে ফকিরআলী সমবয় এর কাছ থেকে জয় ছিনিয়ে নেয় জয়-চাঁদ সমবায় দল।

দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১৬ আগষ্ঠ) একি সময় মুখোমুখি হবে মিঠাখালী সববয় বড় ঘের ও আঃ সালাম বড় ঘের। উদ্বোধনী খেলা পরিচালনা করেন শোহাগ মিলন, তারিক হোসেন সিমুল, মোঃ দিনার গোলদার। এসময় উভায় দলের টিম ম্যনেজার’রা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ