মোংলায় গণতন্ত্রের বিজয় দিবস  উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্টিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৮:৫৪ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিজয়ের বর্ষপূর্তিতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করেছে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ।

সোমবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি। ২০১৮ সালের এই দিনে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসরমান সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে গণরায় প্রদান করে জনগন।

দিনটি উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধায় একটি মিছিল বের করে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীল সহ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে চৌধুরীর মোড়, পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তরা  বলেন, “৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে জননেত্রী শেখ হাসিনাকে পরপর তৃতীয় বারের মতো সুযোগ দিয়েছে। যার ফলে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাই দিনটি যেমনি আওয়ামীলীগের কাছে গণতন্ত্রের বিজয় দিবস, তেমনি ভ্রাত্বপ্রতীম সংগঠন হিসেবে আওয়ামীলীগ বড় অংশীদার। বক্তরা আরো বলেন, “সেদিন শেখ হাসিনার বিজয় না হলে সন্ত্রাস, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধীরা জয়ী হত। শেখ হাসিনার জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। তাই দিনটিকে আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করছি। এসময় উপজেলা ও পৌর’র আওয়মীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,  ছাত্রলীগ সহ দলের সব স্তরের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ