মোংলায় খেলার ছলে ডেকে নিয়ে চার বছরের শিশু ধর্ষণের শিকার, আটক-১

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০, ৮:২৪ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

মোংলায় সাড়ে ৪ বছরের এক কণ্যা শিশু ধর্ষিত হয়েছে। গুরুত্বর অসুস্থ্য অবস্থায় শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি সহ তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর ধর্ষনের অভিযোগে সাজু গোলদার (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে আটককৃত ওই কিশোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়।

এবিষয়ে  পুলিশ জানায়, মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের শিশু কন্যাকে খেলার ছলে বৃহস্পতিবার দুপুরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় সাজু।

এ সময় জোরপূর্বক তাকে ধর্ষন করে কিশোর সাজু গোলদার।

একপর্যায় শিশু কণ্যাকে খুঁজতে গিয়ে ওই ঘরের মধ্যে কান্নার শব্দ শুনে এগিয়ে যায় শিশুটির মা। এসময় মিশু কণ্যার মা’র উপস্থিতি টেরপেয়ে সাজু পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। এখানে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার পর শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার দিনগত রাতে মোংলা থানায় নারী-শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।

পরে মামলার সুত্র ধরে এবং ধর্ষনের অভিযোগে সাজু গোলদার নামের এ কিশোরকে আটক করে পুলিশ। সাজু গোলদার একই এলাকার মনা গোলদার ওরফে (কুত্তা মনা)’র পূত্র বলে জানায় স্থানীয়রা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ