বাগেরহাট জেলার মোংলা উপজেলায় কুমারখালি টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ এর সামনের সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থা, জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।
তেমন একই অবস্থা পাশ্ববর্তি শেখ রাসেল সড়কেরও। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থায় এ সড়কটিও। সরেজমিনে দেখা যায়,কয়েকদিন যাবৎ ভারী বর্ষায় সড়কটি পানির নিচে তলিয়ে যায়।রাস্তা উপচে পানি উঠে পড়ে এলাকায়।এতেকরে রাস্তাটি দিয়েও চলাচল অসম্ভব হয়ে পড়ে এলাকাবাসীর।
সড়কটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।অনেকে বাধ্য হয়ে বৃষ্টি এবং জলাবদ্ধতা উপেক্ষা করে কাজের জন্য বাইরে বের হচ্ছেন তারা।দূর্গন্ধযুক্ত ময়লা পানিতে চলতে হচ্ছে তাদের। এলাকাবাসীরা এই রাস্তা দিয়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে বাজার/সদাই তাদের ঘরে তোলেন।এখন কোন পরিবহন ঢুকতে না পারায় অত্যন্ত ঝুঁকি নিয়ে মাথায় করে নিতে হচ্ছে বাজার।
এছাড়া বিগত সময় থেকে এই এলাকার কোথায় আগুন লাগলে রাস্তাটির বেহাল দশার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না। এতে অনেক পরিবারই ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয়রা জানান,আমরা কয়েকবার নিজেদের উদ্দোগে রাস্তাটি সংস্কার করি।কিন্তু এখন সবারই আর্থিক অবস্থা খারাব। স্থানীয়রা সবাই এখন মোংলা পোর্ট পৌরসভার মেয়রের সু-দৃষ্টি কামনা করেন।
You must be logged in to post a comment.