মোঃ রনি শেখ, মোংলা, বাগেরহাট।।
শুক্রবার সকাল ১০ টায় মোংলা উপজেলার শ্রমিক সংঘ চত্বরে আমেরিকান প্রবাসী দীপু মৃধার পক্ষ থেকে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক।বিষেশ অতিথি হিসেবে ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, আবু তাহের হাওলাদার, মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জান জসিম,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম,মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ও স্থানিয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
সংক্ষিপ্ত বক্তৃতায় সিটি মেয়র বলেন, আমেরিকা প্রবাসী দিপু মৃধা এই মহামারি দূর্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন,শুধু মোংলায় নয় মিঠাখালী,চাঁদপাই সহ দিপু মৃধা মোংলা উপজেলার সব ইউনিয়নে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন।
এ সময় দীপঙ্কর মৃধার প্রতিনিধি হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শেখ আফজাল হোসন , মোঃ শাহ আলম ,মিহির মৃধা, সাগর মন্ডলসহ প্রমুখ।
You must be logged in to post a comment.