মোঃ রনি শেখ, মোংলা।।
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন ৪নং ওয়ার্ডে সিপিপি সচেতনতা মূলক কর্মসূচি পালন ও দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহন করেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে, (কভিড-১৯) নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার ও ৫নং সুন্দরবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কবির শেখ এর নির্দেশ মোতাবেক ‘সিপিপি’র দিনব্যাপী সচেতনতা মূলক কর্মসূচি ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৫ বাড়িতে লক ডাউন করে সিপিপি সদস্যরা।
এ সময় সচেতনতা মূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫নং সুন্দরবন ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সিপিপি দলো নেতা মোঃ আলামিন মোছাল্লি ও সিপিপি সদস্য মোঃ মারুফ বাবু মোঃ জাহিদ খা, মোঃ মনির ফরাজী।
এ সময় ৫নং সুন্দরবন ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সিপিপির টিম লিডার মোঃ আলামিন মোছাল্লি বলেন,
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস এই মহামারী ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতনতা করার লক্ষে আজ আমাদের, ৫নং সুন্দরবনব ইউনিয়ন ৪নং ওয়ার্ড দিনব্যাপী সচেতনতামূল কর্মসূচি ও বিভিন্ন জেলা থেকে আসা ৫টি বাড়ি সম্পুর্ন লকডাউন করি, এবং তাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী সচেতন থাকার জন্য অনুরোধ করি তারই সাথে সাথে আমরা ৫নং সুন্দরবন ইউনিয়নে ৪নং ওয়ার্ডের প্রতিটি মোড়ে মোড়ে মাইকিং ও মানুষকে সচেতন করছি। এবং সবাইকে ঘরে থাকার নিদের্শ দিয়েছি, যে আপনি ঘরে থাকুন সুস্থ থাকুন আপনি বাঁচুন ও অন্যকে বাচান এবং দেশকে বাঁচান।
You must be logged in to post a comment.