মোংলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ঔষধ ও স্প্রে মেশিন বিতারণ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৭:২৬ অপরাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।।

বাগেরহাটের মোংলার সোনাইলতলা ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ঔষধ  ও স্প্রে মেশিন ওয়ার্ড সদস্যদের দেয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল)  সকালে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদ সদস্যদের মাঝে ঔষুধ ও স্প্রে মেশিন প্রদান  করা হয় । মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারজিনা বেগম করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জীবানু নাশক ওষুধ ও স্প্রে মেশিন তুলে দেন সোনাইলতলা ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্যদের হাতে।

এ সময় তিনি ইউনিয়ন পরিষদের প্রত্যেক সদস্যদের উদ্দেশ্যে বলেন- মোংলা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশের বিশেষ চেক পোষ্ট বসানো হয়েছে একই সঙ্গে মোংলা নৌ বাহিনী সাধারন জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছে আপনারা তাদের কথা মেনে চলুন ও বিনাকারনে ঘরের বাহিরে যাবেনা আপনারা আপনাদের নিজ নিজ ওয়ার্ড এর সাধারন জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করবেন। তারা যেন সবাই নিজ নিজ ঘরে অবস্থান করে নিজেদের পরিস্কার পরিছন্ন রাখেবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব,গ্রাম পুলিশ সহ ইউনিয়ন এর গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ