বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজবাহার শেখ এর বিরুদ্ধে এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। নির্যাতিতা গৃহবধু বাদী হয়ে শুক্রবার রাতে মোংলা থানায় একটি মামলা দায়েল করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গৃহবধুর স্বামী একজন প্রতিবন্ধী। ১৬ নভেম্বর বিকেলে তিনি ঘরের মধ্যে ছিলাম। আজবার শেখ এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমি ডাকচিৎকার দিলে সে আমার মুখ চেপে ধরে, টানা হেচড়া করে। এসময় বাইরে থেকে আমার ছেলে দৌড়ে আসলে আজবাহার শেখ আমাকে হুমকী দিয়ে পালিয়ে যায়।
অভিযুক্ত আজবার শেখের কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে, তিনি বলেন মোংলা থানায় মামলা হয়েছে। মোংলা থানা বুঝবে, আপনি কেন ফোন দিয়েছেন বলে ফোন কেটে দেন। এবং সাংবাদিক দের হুমকি দেন। এ বিষয়
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে এক গৃহবধু একটি মামলা করেছে। আমরা তদন্ত করে দেখছি।