মোংলায় ঈদকে সামনে রেখে ছুটির দিনে  বিপনী বিতানগুলো তে  উপছে পড়া ভিড় 

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩১ মে, ২০১৯, ৪:২৯ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

মংলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইতি মধ্যে জমে উঠেছে ঈদের বাজার। মার্কেট গুলোতে ক্রেতাদের উপছেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মত। ঈদে পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা ছুটছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে।

মংলার সিঙ্গাপুর মার্কেট,ছিদ্দিক সুপার মার্কেট, সুন্দরবন মার্কেট,শেখ আব্দুল হাই সড়ক ও কমিশনার সফিউল্লাহ সড়কের বিপনী বিতানগুলোতে দেখা গেছে উপছে পড়া ভীড়। এমনকি জুতার দোকান গুলোতেও ক্রেতাদের উপস্থিতি ছিলো চোঁখে পড়ার মত। এদিকে ক্রেতাসাধারণ এর  চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারা ও বিভিন্ন পোশাকের পসরা সাজিয়েছেন দোকানে। বিপণিবিতান গুলোতে ক্রেতা উপস্থিতি এবং বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা।

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরামহীন ভাবে চলছে ক্রয়-বিক্রয়। তবে ধেটে খাওয়া মানুষ ও নিম্নবিত্ত’রা পড়েছে কিছুটা বিপাকে সাদ্যের মধ্যে ঈদের পোষাক কিনতে না পারায় কিছুটা হতাস তারা।  এবারের ঈদ কেনাকাটায় শুধু কাপড়ের দোকানে নয় ভিড় হচ্ছে প্রসাধনীসহ অন্যান্য দোকান গুলোতেও। এবারের ঈদের কেনাকাটায় মার্কেট গুলোতে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে শার্ট-প্যান্ট, জিন্সের প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি-পাজামা, ট্রাউজার, বাচ্চাদের পোশাক, নারীদের শাড়ি, শার্ট পিস, প্যান্ট পিস, থ্রিপিস, বেল্ট, জুতা, গেঞ্জি, লুঙ্গি ইত্যাদি উল্লেখযোগ্য। এ মার্কেটে ঈদের কেনাকাটা করতে এসে মংলা সরকারি কলেজের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, গত বারের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি মনে হচ্ছে।

দাম বেশি হলেও পছন্দের টি শার্ট কিনেছি।কেনা-বেচায় পিছিয়ে নেই  কসমেটিকস দোকানীরাও। এছাড়াও সিঙ্গাপুর মার্কেটে ছেলেদের পোশাকের দোকানগুলোতেও বেশ ভিড় দেখা গেছে। বিশেষ করে পাঞ্জাবির, নতুন ডিজাইনের জিন্স প্যান্ট, সিলিপরার জুতা, কনভার্স কিনতে দোকানগুলোতে ভিড় করছে তরুণরা দের পাসাপাশি তরুণিরাও।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ