শারমিন সাথী, ( মোংলা ) বাগেরহাট।।
মোংলা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় আলহাজ্ব শেখ আফসার উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম। এসময় ওন্যনের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মোংলা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, মোংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৈয়েবুর রহমান, বিএলএস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রেজাউল করিম, কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রহমান, কেওড়াতলা জামে মসজিদের পেশ ইমাম মাহমুদ মোস্তফা, হাফেজ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু জাফর, মাওলানা আলামিন হোসেন, মাওলানা আব্দুল আজিজ, মোংলা বন্দর ইসলামী আদর্শ ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু হানিফ,খন্দকার তুরানুজ্জামান,মোংলা সাহিত্য পরিষদের আহবায়ক ও বিশিষ্ঠ সাংবাদিক মনির হোসেন, মোংলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এম আর রানা, এসটিভি বাংলা ও দৈনিক আমার সংবাদ’র স্থানীয় প্রতিনিধি হাফিজুর রহমান, মোংলা নিউজের সোহেল হাওলাদার, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রাজুল ইসলাম সানি, সদস্য মো আল-আমিন সানি, মোঃ সাগর, মোঃ আজিম, মোংলা যুব ফোরাম সভাপতি পারভেজ খান, আসলাম হোসেন প্রমূখ।
এসময় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোংলার সকল মাদ্রাসার ছাত্র–ছাত্রী প্রতিযোগিতা অংশগ্রহন করেন। কেরাত্ব, হামদ না‘ত, আযান, গজল, কবিতা আবৃতিসহ বিভিন্ন ক্যাটারগরীতে উপজেলার আলিয়া, হাফিজিয়া ও কওমী মাদ্রাসার মোট তিন শতাধিক ছাত্র–ছাত্রী অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
You must be logged in to post a comment.