বায়জিদ হোসেন, বাগেরহাট।।
৩১ মে শুক্রবার বিকালে মোংলা উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে পৌর সভার নয়টি ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
এসময় বেগম হাবিবুন নাহার এমপি’র নিজস্ব তহবিল থেকে দুস্থদের মাঝে শাড়ি -লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরে উপমন্ত্রী উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ আব্দুস সালাম এর সভাপতিত্বে ওন্যনের মধ্যে বক্তব্য রাখেন মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, মোংলা সরকারি কলেজের অধক্ষ গোলাম সরোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক সজীব খান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজুক রাসেল, ছাত্রলীগ নেতা হাফিজুল হাওলাদার, বায়েজিদ হোসেন, রায়হান হাওলাদার, আলীম জোমাদ্দার, আরিফ হাওলাদার, জসিম হোসেন, রায়দুল খন্দকার প্রমুখ।
You must be logged in to post a comment.