মোংলায় অসহায় দুস্থদের  মাঝে  সেস্বাসেবকলীগ নেতার খাদ্য বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৪:১৫ অপরাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।।

করোনার প্রভাবে হাট বাজারের হোটেল-রেস্তোরাসহ বেশিরভাগ খাবার দোকান বন্ধ থাকায় অনেকেই খাবার খেতে পায়না। এমনকি দেশে অঘোষিত লকডাউনের প্রভাবে দিনমজুরেরা কাজে বের হতে পারছে না।

কঠিন সময় পার করছেন এই সব খেটে খাওয়া মানুষেরা। এই ক্লান্তিকালে তাদের মুখে খাবার তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাগেরহাটের মোংলা উপজেলা সেস্বাসেবকলীগ নেতা মোঃ ইমরান শেখ ।

অসহায় মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মিঠাখালি বাজার সংলগ্ন অসাহয় দের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

৬ এপ্রিল, সোমবার সকালে অর্ধ শতাধীক মানুষের চাউল, ডাল, আলু, তেল, পেয়াজ সহ নিত্য প্রয়জনীয় খাবার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুল শেখ, উপজেলা ছাত্রলীর সিনিয়ার সহ-সভাপতি  মাসুদ পারভেজ, চাঁদপাই ইউনিয়রের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোঃ ইকবাল হেসেন প্রমূখ। এ বিষয় মোঃ ইমরান শেখ জানান, অসহায় দরিদ্র মানুষের বর্তমান প্রেক্ষাপটের কথা ভেবে তার এ সেবামুখি কর্মকান্ডকে স্বাগত জানাই।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে। সারা দেশে এই ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ