মোঃ রনি শেখ, মোংলাঃ
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের কারণে গৃহবন্ধী শ্রমজীবি নিম্ন আয়ের অসহয় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু)। (১১ এপ্রিল) শনিবার দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী ১নং ওয়ার্ডে মিঠাখালী বাজার পাদদেশে অর্ধ শতাধীক পরিবারের মাঝে চাউল, ডাল, তেল, আলু ও সাবান সহ করোনা সতর্কতা লিফলেট বিতরন করে সেস্বাসেবকরা ।
করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার করার পর থেকে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। দেশের খেটে খাওয়া, অসহায় ও দুস্থ মানুষ যখন হোম কোয়ারিন্টিনে কখনো অর্ধাহারে বা কখোনো অনাহারে দিন কাটাচ্ছে। ঠিক তখনি দূর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি ব্যতিক্রম ধর্মী নিজেস্ব উদ্দোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দিপু মৃধা ।
মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কথা ভেবে এই খাদ্য সামগ্রী দেয়ার সিধান্ত নেন দিপু মৃধা। খাদ্য সামগ্রী নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক বেক্তি বলেন, বাড়ী থেকে বের হতে না পারায় খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে, দিপু মৃধা এই সময়ে আমাদের পাশে আসায় আমরা অনেকটাই আনন্দিত। এ বিষয় মুঠোফোনে দিপঙ্কর মৃধা বলেন, শ্রমজীবি গরীব অসহায় দুস্থ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ তাদের পাশে আমরা ত্রাণ সমগ্রী নিয়ে সাহযোগিতা করতেছি। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশে অঘোষিত লকডাউন হওয়াতে মানুষের উপার্জন বন্ধ হয়ে যায়। ফলে দিন মজুর,নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবারগুলো অনাহারে দিনাতিপাত করছে। দেশের সকল কর্মসংস্থান বন্ধ হওয়াতে তাদের এই দুর্ভোগ বলে জানান তিনি।
বিতরণকারী একজন জানান, বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস ছড়িয়ে পড়াই এর প্রভাব পড়েছে বাংলাদেশও। প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনাই আক্রান্ত রোগীর সংখ্যা। আজও বাংলাদেশে নতুন ৫৮ জন রোগী সনাক্ত হয়েছে এবং ৩ জন মারা গেছে। সুতারাং আশংঙ্কা দিন দিন ভয়াবহ হচ্ছে। ত্রাণ বিতরণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের সাধ্য মতে চেষ্টা করেছি এলাকার দরিদ্র মানুষগুলোর পাশে থাকতে। কারণ দেশ অঘোষিত লকডাউন হওয়ায় তারা আয় উপার্জন করতে পারছে না। ফলে না খেয়ে দিন যাপন করতে হচ্ছে যা আমাদের জন্যও দুঃসংবাদ। তারা আমাদের প্রতিবেশী, আমাদের ভাই তাই আমার নিজ অর্থয়নে তাদের পাশে দাঁড়ানোর চেস্ট করেছি।
দায়িত্ববোধ থেকে আমরা তাদের দাঁড়িয়েছি। এ সময় খাদ্যসামগ্রী বিতরণ করেন, উক্ত এলাকার মিজানুর রহমান, লিটন গাজী, বায়জিদ হোসেন, আসাদুজ্জামান (বাবলা) প্রমূখ।
You must be logged in to post a comment.