মোংলার মিঠাখালী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ মে, ২০১৯, ৮:৫১ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

মোংলা উপজেলার ৪নং মিঠাখালী ইউনিয়নে উন্মুক্ত বাজেট শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মে) বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে অস্হায়ি কার্যালয় উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভা ২০১৯-২০২০ অর্থ বছরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হোসেন  হাওলাদার।

এ সময় প্রধান অতিথির  বক্তিতায় মোংলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই বলেন বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন। আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ ডিজিটালে রুপান্তরিত হয়েছে। আজ দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। ইউনিয়ন পরিষদের বাজেট তৃনমূলের মতামত নিয়েই প্রনয়ন করা হবে।

এসময় আওয়ামীলীগ এর সকল সহযোগী সংঘটনের সকল সদস্য উপস্হিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ