মেয়ের বাবা হলেন তাসকিন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১২:৩৮ অপরাহ্ন

দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাসকিনের স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা।

শুক্রবার সকালে খবরটি নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই।

আরও পড়ুন : আইপিএলে দ্বিতীয় সেরা ডেলিভারি কাটার মাস্টারের

নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের পুত্রসন্তান তাশফিন আহমেদ রিহান। ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দু’জন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ