সুইজারল্যান্ড ব্রাজিল মেক্সিকো ২য় রাউন্ডে উঠেছে

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:২৫ অপরাহ্ন

।। অন্যদৃষ্টি ক্রীড়া ডেস্ক ।।

সুইজারল্যান্ডের নাটকীয় জয়

বাংলাদেশ স্থানীয় সময় রাত ১টায় কানাডার ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অনুষ্ঠিত বি গ্রুপে প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষ খেলায় সুইজারল্যান্ড ২-১ স্বাগতিক কানাডাকে পরাজিত করেছে।

এই জয়লাভের ফলে সুইজারল্যান্ড ‘বি’ গ্রুপে শীর্ষস্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। স্বাগতিক কানাডা গ্রুপে দ্বিতীয় স্থান হয়ে পরবর্তী দ্বিতীয় রাউন্ডে উঠতে সক্ষম হয়েছে।

সুইজারল্যান্ডের পক্ষে গোল দেন রুবেন ভার্গাস (দ্বিতীয়ার্ধ ৪৬ মিনিট) ও যোহান মানজাম্বি (দ্বিতীয়ার্ধ ৫৭ মিনিট)।

কানাডার পক্ষে গোল দিয়েছেন প্রমিজ ডেভিড (দ্বিতীয়ার্ধ ৭৬ মিনিট)।

বসনিয়া জিতলো

বাংলাদেশ স্থানীয় সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত একই গ্রুপের খেলায় বসনিয়া ৩-১ কাতারকে হারিয়েছে। বসনিয়া এই খেলায় জয়লাভ করায় গ্রুপে তৃতীয় স্থান লাভ করেছে। কাতার পরাজিত হওয়ায় বিশ্বকাপ হতে বিদায় নিয়েছে।

বসনিয়ার গোলদাতা : কেরিম আলাইবেগোভিচ ও এরমিন মাহমিচ এবং আত্মঘাতী গোল (কাতারের সুলতান আলব্রেক)।

কাতারের গোলদাতা : হাসান আল-হেইদোস।

***

হাইতি পারলো না!

এদিকে বাংলাদেশ স্থানীয় সময় ভোর ৪টায় আমেরিকার আটলান্টা স্টেডিয়ামে সি গ্রুপের খেলায় মরক্কো ৪-২ হাইতিকে পরাজিত করেছে। মরক্কো গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। খেলায় পরাজিত হওয়ায় হাইতি এই প্রতিযোগিতা হতে বিদায় নিয়েছে।

মরক্কোর গোলদাতা : 

আশরাফ হাকিমি (প্রথমার্ধ ৩৯ মিনিট),

ইসমাইল সাইবারী (অতিরিক্ত ৪৫+১ মিনিট),

সুফিয়ান রাহিমি (দ্বিতীয়ার্ধ ৭৮ মিনিট) ও

গেসিন ইয়াসিন (দ্বিতীয়ার্ধ ৮৯ মিনিট)।

হাইতির গোলদাতা : 

আত্মঘাতী গোল (মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো, প্রথমার্ধ ১০ মিনিট),

উইলসন ইসিদো (প্রথমার্ধ ৪৩ মিনিট)।

***

ব্রাজিলের সহজ জয়

বাংলাদেশ স্থানীয় সময় ভোর ৪টায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামী স্টেডিয়ামে সি গ্রুপের খেলায় ব্রাজিল ৩-০ স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৩ খেলায় ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী দ্বিতীয় রাউন্ডে উঠেছে। স্কটল্যান্ড গ্রুপে তৃতীয় হয়েছে।

ব্রাজিলের পক্ষে গোল দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ২টি (প্রথমার্ধ ৭ ও ৪৫+২ মিনিট) এবং মাতেউস কুনিয়া ১টি (দ্বিতীয়ার্ধ ৬০ মিনিট)।

***

দক্ষিণ কোরিয়ার দুর্ভাগ্য!

বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৭টায় মেক্সিকোর মন্টেরেই স্টেডিয়ামে এ গ্রুপের খেলায় দক্ষিণ আফ্রিকা ১-০ দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে। দক্ষিণ আফ্রিকার ফরোয়ার্ড মাপেলো মেসেকো এই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে গ্রুপ রানার্স আপ ও তৃতীয় স্থান হয়েছে।

***

স্বাগতিক মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন

বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৭টায় অনুষ্ঠিত মেক্সিকোর মেক্সিকো সিটি স্টেডিয়ামে সর্বশেষ ‘এ’ গ্রুপের খেলায় মেক্সিকো ৩-০ চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে। মেক্সিকো ৩ খেলায় সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডের ঠিকানায় নাম লিখলো। চেক প্রজাতন্ত্র গ্রুপে চতুর্থ হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলো।

মেক্সিকোর পক্ষে গোল দেন ডিফেন্ডার মাতেও চাভেজ (প্রথমার্ধ ৫৫ মিনিট), হুলিয়ান কিনিওসেন (দ্বিতীয়ার্ধ ৬১ মিনিট) ও আলফারো ফিদালগো (দ্বিতীয়ার্ধ ৯০+৪ মিনিট)।

***

আজকের খেলা :

২৬শে জুন : ইকুইয়েডর বনাম জার্মানী (রাত ২টা)

২৬শে জুন : কুরাসাও বনাম আইভরি কোস্ট (রাত ২টা)

২৬শে জুন : জাপান বনাম সুইডেন (ভোর ৫টা)

২৬শে জুন : তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস (ভোর ৫টা)

২৬শে জুন : যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক (সকাল ৮টা)

২৬শে জুন : প্যারাগুইয়ে বনাম অস্ট্রেলিয়া (সকাল ৮টা)

***

।। অন্যদৃষ্টি/২৫শে জুন ২০২৬।।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ