বাংলাদেশ স্থানীয় সময় আজ ২২শে জুন রাত ১১টায় ফিফা বিশ্বকাপ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের খেলায় অংশ নেবে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া।
এটি উভয় দেশের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। গ্রুপে আর্জেন্টিনা পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে জর্ডান ও আলজেরিয়া।
২৩শে জুন বাংলাদেশ স্থানীয় সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ‘আই’ গ্রুপে লড়বে ফ্রান্স ও ইরাক।
একই তারিখে ‘আই’ গ্রুপের আরো ২টি খেলা রয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬টায় খেলবে নরওয়ে ও সেনেগাল। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে জর্ডান ও আলজেরিয়ার মধ্যকার খেলা।
অন্যদৃষ্টি/২২শে জুন’২৬
You must be logged in to post a comment.