বাংলাদেশের স্থানীয় সময় রাত ১১টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ট্রফি ফুটবল প্রতিযোগিতার অন্যতম সেরা আকর্ষণীয় খেলায় ‘জে’ গ্রুপের ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা জিতেছে।
লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনির দেয়া জোড়া গোলে অর্থাৎ ২-০ গোলে ইউরোপিয়ানের অন্যতম ফুটবল শক্তিধর অস্ট্রিয়াকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের রাস্তায় উন্নীত হয়েছে।
প্রথমার্ধে ৯ মিনিটের সময় একবার আর্জেন্টিনা পেনাল্টি পেয়েও মেসি পোস্টের বাইরে বল মেরে গোলের সুযোগ নষ্ট করেন।
প্রথমার্ধে ৩৮ মিনিটে মেসি লাভ-ক্ষতিকে পুষিয়ে নেন। আর্জেন্টিনার উইং আলমাডার পাস হতে এ্যাটাকিং থার্ডে থাকা মেদিনাকে দেন। পরে মেদিনার ক্রস হতে মেসি বাঁ পায়ে দুর্দান্ত শট নেন (১-০)।
গোল খেয়ে আহত বাঘের মতো গোজরাতে থাকে অস্ট্রিয়া। গোল করার অনেক সুযোগ পেয়েছিল। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগ সতর্ক দৃষ্টি রাখায় তা সম্ভবপর হয় নি। অস্ট্রিয়ান দলের পুরো ভাগের খেলোয়াড়েরা আর্জেন্টিনার কোর্টে ব্যতিব্যস্ত রেখেছিল। কিন্তু কপাল খারাপ!
বিরতির পর দ্বিতীয়ার্ধের শেষপ্রান্তে এসে আর্জেন্টিনা দল জয়সূচক গোলটি করে বসে। ইনজুরি টাইমে (৯০+৫ মিনিটে) মেসি তার নিজস্ব ২য় গোলটি করে আর্জেন্টিনা দলকে দ্বিতীয়া রাউন্ডের টিকিট ধরিয়ে দেন (২-০)।
বিশ্বকাপে মেসি ২৮টি খেলা খেলে এটি তার ১৮তম গোল। ১৬ গোল দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক জার্মানী খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসে বা ক্লোসা বা ক্লোলোস।
অস্ট্রিয়া প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় পরাজিত হওয়ায় পরবর্তী রাউন্ডের যাওয়ার পথকে কঠিন করে তুললো।
অন্যদৃষ্টি/২৩শে জুন’২৬
You must be logged in to post a comment.