পর্তুগাল ৫ গোলে জয়ী

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ সময় রাত ১১টায় আমেরিকার হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলায় পর্তুগাল ৫-০ উজবেকিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল।

পর্তুগালের পক্ষে গোল দেন ক্রিস্টিয়ানো রোনালদো ২টি, নুনো মেন্ডেস ১টি, আত্মঘাতি গোল ১টি এবং রাফায়েল লেয়াও ১টি।

এদিকে বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের খেলায় ইংল্যান্ড ও ঘানার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। পয়েন্ট তালিকায় গ্রুপে ইংল্যান্ড প্রথম ও ঘানা দ্বিতীয় স্থানে রয়েছে।

ভোর ৫টায় কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের খেলায় ক্রোয়েশিয়া ১-০ পানামাকে পরাজিত করেছে। ফলে ক্রোয়েশিয়া পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। পানামা বিশ্বকাপ থেকে একপ্রকার বিদায় নিয়েছে। ক্রোয়েশিয়ার একমাত্র গোলদাতা স্ট্রাইকার আন্টে বুদিমির।

সর্বশেষ সকাল ৮টায় গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের খেলায়  কলম্বিয়া ১-০ কঙ্গোকে হারিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। কলম্বিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার দানিয়েল মুনোজ।

 ******

আজকের খেলা

২৫শে জুন : কানাডা বনাম সুইজারল্যান্ড (রাত ১টা)

২৫শে জুন : বসনিয়া বনাম কাতার (রাত ১টা)

২৫শে জুন : স্কটল্যান্ড বনাম ব্রাজিল (ভোর ৪টা)

২৫শে জুন : মরক্কো বনাম হাইতি (ভোর ৪টা)

২৫শে জুন : মেক্সিকো বনাম চেক প্রজাতন্ত্র (সকাল ৭টা)

২৫শে জুন : দক্ষিণ কোরিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (সকাল ৭টা)

।। অন্যদৃষ্টি/২৪শে জুন ২০২৬।।

পুনশ্চ : বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিউজ আপডেট করা সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখিত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ