আলজেরিয়া ২-১ গোলে জর্ডানকে হারিয়েছে

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বাংলাদেশের স্থানীয় সকাল ৯টায় ফিফা বিশ্বকাপ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় ‘জে’ গ্রুপে আলজেরিয়া ২-১ গোলে জর্ডানকে পরাজিত করে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

খেলার প্রথমার্ধে ৩৬ মিনিটে নিজার আল-রাশদান গোল করে জর্ডানকে এগিয়ে দেন (১-০)।

দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে বদলী খেলোয়াড় নাজির বেনবৌয়ালি এবং ৮২ মিনিটে আমিন গুইরি গোল করে আলজেরিয়ার জয় সুনিশ্চিত করেন (২-১)।

এদিকে  বাংলাদেশের স্থানীয় রাত ৩টায় আমেরিকার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘আই’ গ্রুপের খেলায় ফ্রান্স ৩-০ গোলে ইরাককে হারিয়েছে। ফরাসীরা পর পর ২টি খেলায় জিতে একেবারে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। ফ্রান্সের পক্ষে গোলদাতা ছিলেন কিলিয়ান এমপাপ্পে ২টি, উসমান দেম্বেলে ১টি। ইরাক পরপর ২টি খেলায় হেরে এবং কোনো পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ ফুটবল মঞ্চ হতে বিদায় নিলো।

একই গ্রুপে নরওয়ে ৩-২ গোলে সেনেগালকে হারিয়েছে। নরওয়ে গ্রুপে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৯৯৮ সালের পর নরওয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার মতো প্রশস্ত পথ করে দিয়েছে এবারের ২৩তম আসরের বিশ্বকাপ মঞ্চে।

নরওয়ের হয়ে খেলার প্রথমার্ধে ৪৩ মিনিটে মার্কাস পেডারসেন প্রথম গোলটি করেন (১-০)। প্রথমার্ধে ৪৮ ও দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড জোড়া গোল  করেন (৩-০)।

দ্বিতীয়ার্ধে ৫৩ ও ৯০+৩ মিনিটে সেনেগালের হয়ে দুটি গোলই করেন ইসমাইলা সার (২-৩)। এখন অবধি সেনেগাল দুটি খেলায় পরাজিত হয়েছে। কোনো পয়েন্ট অর্জিত হয় নাই।

আজকের খেলা :

২৩শে জুন : পর্তুগাল বনাম উজবেকিস্তান (রাত ১১টা)

২৪শে জুন : ইংল্যান্ড বনাম ঘানা (রাত ২টা)

২৪শে জুন : পানামা বনাম ক্রোয়েশিয়া (ভোর ৫টা)

২৪শে জুন : কলম্বিয়া বনাম কঙ্গো (সকাল ৮টা)

****

।। অন্যদৃষ্টি/২৩শে জুন ২০২৬।।

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ