মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর নতুন দরবেশপুর গ্রামের জোড়া খুন মামলায় আটক আঃ সালাম, তারাচাঁদ ফকির এবং মামলাত হোসেনকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় এই ৩জনকে কারাগারে পাঠানো হয়। জোড়া খুন মামলায় পুলিশ মোট ৪জনকে আটক করে। এর মধ্যে আঃ হালিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেন।
গত ২২ সেপ্টেম্বর আঃ হালিম আদালতে জবানবন্দি দেন পরদিন বাকি ৩ আসামিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দরবেশপুর গ্রামে মাছ ব্যবসায়ী ও যুবলীগ নেতা রোকনুজ্জামান হাসান নামের ২ জনকে কুপিয়ে হত্যা করে করে।
এই ঘটনায় মেহেরপুর সদর থানায় রোকনুজ্জামানের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ নতুন দরবেশপুর গ্রামের ৩জন এবং সোনাপুর গ্রামের ১জনকে আটক করে।
You must be logged in to post a comment.