মেহেরপুর প্রতনিধি।।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ভাবে জমি আছে ঘর নাই প্রকল্পের টিআইসিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু প্রমূখ।
সভায় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, আপনারা মানুষের সেবা দেওয়ার জন্য নির্বাচন করেছেন। এখন আপনাদের সময় এসেছে মানুষের সেবা দেওয়ার । আপনারা এই প্রকল্পে ঘর নির্মাণের ক্ষেত্রে কোনো অনিয়ম, দুর্নীতির আশ্রয় নেবেন না আমি আশা করি।
You must be logged in to post a comment.