মেসিভক্তের গৃহত্যাগ, আর্জেন্টিনা হেরে যাওয়া না অন্যকিছু ,তদন্ত করছে পুলিশ!

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ জুন, ২০১৮, ৪:১৬ অপরাহ্ন

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ মাদকের মত এখন ছড়িয়ে পরেছে ফুটবল প্রেমীদের মধ্যে। চায়ের পেয়ালা থেকে শুরু করে অফিস আদালত বা রাজনৈতিক দলের আলোচনা, সবখানেই উঠে এসেছে বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ। তবে প্রিয় দল হেরে যাওয়ায় এক ভারতীয় ভক্ত যা করলেন তা সত্যিই অবিশ্বাস্য। বিশ্বকাপে আর্জেন্টিনার হার কিছুতেই মেনে নিতে পারছিলেন না ৩০ বছরের দিনু অ্যালেক্স। তাই বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছেন! বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচে তার প্রিয় দল হেরে যাওয়ার পর থেকেই নিখোঁজ এই যুবক। শুক্রবার কেরলা রাজ্যে নিজের বাড়ি থেকে উধাও হন তিনি।

পুলিস সূত্রে জানা গিয়েছে, আর্জেন্টিনার স্ট্রাইকার লিওনেল মেসির খুব বড় ভক্ত ছিলেন দিনু। কাজ করতেন মন্নপুরম ফাইনান্সে। শুক্রবার বিকেল পাঁচটা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না দিনু অ্যালেক্সকে। পরিবার দিনুকে শেষবারের মত বৃহস্পতিবার রাতে খেলা দেখতে দেখেছিলেন। নিখোঁজের সময় একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন দিনু। মালায়ালাম ভাষায় লেখা সুইসাইড নোটে বলা হয়েছে, ‘আমার এই পৃথিবীতে দেখার আর কিছুই বাকি নেই। আমি গভীরে ডুবে যেতেষচাই।’ পুলিস দমকলকে সঙ্গে নিয়ে দিনুর বাড়ি কোট্টায়ামের চারপাশে খোঁজ চালিয়েছে। নদীতেও চলে তল্লাশি। তবে শুধুমাত্র প্রিয় দল হেরে গিয়েছে বলে দিনু অ্যালেক্স নিখোঁজ হয়েছেন নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিস।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ